হেফাজত আমিরের সঙ্গে এনসিপি মুখপাত্রের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

চট্টগ্রাম
হেফাজতে ইসলামের আমির ও এনসিপি মুখপাত্রের সৌজন্য সাক্ষাৎ
এখন জনপদে
রাজনীতি
0

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ (সোমবার, ২০ এপ্রিল) সন্ধায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার জামিয়া ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগরী মাদ্রাসায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সাংগঠনিক বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে উভয় নেতাই আগামী দিনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন:

সংশ্লিষ্ট রাজনৈতিক মহল মনে করছেন, দুই নেতার এ সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে একটি ইতিবাচক বার্তা বহন করবে। এতে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষার।

এ সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে এনসিপির চট্টগ্রাম মহানগরের সমন্বয়কারী সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয় বলেন, ‘আসিফ মাহমুদ আজ দুপুরে চট্টগ্রামের নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সাংগঠনিক বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন।’

এসময় আসিফ মাহমুদকে আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী তার নিজের লেখা বই উপহার দেন বলেও জানান তিনি।

এসএইচ