
শাপলা কলিতে ভোট দিলে প্রতি পরিবারের একজনের কর্মসংস্থান হবে: আসিফ মাহমুদ
১২ তারিখ ১১ দলীয় নেতাকর্মীদের ফলাফল ঘোষণা বিজয় ছাড়া ফিরে আসা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ (সোমবার, ২ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় সদর সদর উপজেলার গোয়ালঝাড় উচ্চ বিদ্যালয় মাঠে দলের নেতা পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলমের প্রচারণা সভায় তিনি এ কথা বলেন।

যুবকদের অংশগ্রহণে সেনাবাহিনীর রিজার্ভ ফোর্স দ্বিগুণ করা হবে: আসিফ মাহমুদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, যুবকদের অংশগ্রহণে সেনাবাহিনীর রিজার্ভ ফোর্স দ্বিগুণ করা হবে।

১২ তারিখ ভোট দিলেই হবে না, কেন্দ্র পাহারা দিতে হবে: আসিফ মাহমুদ
১২ তারিখ শুধু ভোট দিলেই হবে না, ভোটকেন্দ্র পাহারাও দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এনসিপির নির্বাচনি পদযাত্রার অংশ হিসেবে আজ (শনিবার, ৩১ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহের ভালুকা স্মৃতিসৌধ চত্বরে পথসভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপি ভুয়া ফ্যামেলি কার্ডের মাধ্যমে দেশের মানুষকে বিভ্রান্তের চেষ্টা করছে: আসিফ মাহমুদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিএনপি বিভিন্ন জায়গায় ভাতার কথা বলে ভুয়া ফ্যামেলি কার্ডের মাধ্যমে, বাংলাদেশের প্রান্তিক মানুষকে ভুলভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, ‘তরুণদের নামে মাত্র ভাতা দিয়ে পরনির্ভরশীল না করে কর্মস্থল বৃদ্ধির মাধ্যমে আত্মনির্ভরশীল করতে চাই।’

‘জাতীয়তাবাদের নামে ঋণ খেলাপি-বিদেশি নাগরিকদের লাল কার্ড দেখানো হবে’
জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এবার জাতীয়তাবাদের নামে ঋণ খেলাপি ও বিদেশি নাগরিকদের লাল কার্ড দেখানো হবে। আজ (মঙ্গলবার, ২৭ জানুয়ারি) দুপুরে নোয়াখালীর সেনবাগের সেবারহাটে এনসিপির নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

আগের নির্বাচনগুলোর মতো ঋণখেলাপিদের সুযোগ করে দেয়া হচ্ছে: আসিফ মাহমুদ
আগের বিতর্কিত নির্বাচনগুলোর মতো ঋণখেলাপিদের সুযোগ করে দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এ নির্বাচন দেশ পাল্টে দেয়ার, তাই সুষ্ঠু হতেই হবে: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এ নির্বাচন দেশ পাল্টে দেয়ার, তাই এটি সুষ্ঠু হতেই হবে। আজ (সোমবার, ১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ কথা বলেন তিনি।

‘বর্তমান ইসির অধীনে নির্বাচনে অংশ নেয়ার বিষয় পুনর্বিবেচনা করবে এনসিপি’
বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) উদ্যোগে আগামী নির্বাচনে অংশ নেয়ার বিষয়টি এনসিপি পুনর্বিবেচনা করবে বলে জানিয়েছেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ (রোববার, ১৮ জানুয়ারি) রাতে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ঋণখেলাপি বা বিদেশি নাগরিকদের সুযোগ দেয়া হলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির
ঋণখেলাপি বা বিদেশি নাগরিকদের সুযোগ দেয়া হলে এনসিপি রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ (শনিবার, ১৭ জানুয়ারি) বাংলামটরে এনসিপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তিনি।

আজ থেকে আমি এনসিপিতে যোগ দিচ্ছি: আসিফ মাহমুদ
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ (সোমবার, ২৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। দায়িত্ব পালন করবেন এনসিপির মুখপাত্র হিসেবে। নিজের অবস্থান তুলে ধরে আসিফ মাহমুদ বলেন, ‘আজ থেকে আমি এনসিপিতে যোগ দিচ্ছি।’

৩০ আসনের গুঞ্জন, তবে সংখ্যা বাড়ার ইঙ্গিত দিলেন এনসিপির তুষার
বাংলাদেশ জামায়াতে ইসলামী সঙ্গে জোটের সমঝোতায় এনসিপি ৩০টি আসন পাচ্ছে, এমন গুঞ্জনকে উপেক্ষা না করলেও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, চূড়ান্ত মনোনয়নপত্র দাখিলের আগ পর্যন্ত সংখ্যা আরও বাড়তে পারে।

ফেসবুক পেজ হারালেন আসিফ মাহমুদ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে নিয়ে দেয়া পোস্টে রিপোর্ট করে তার অফিশিয়াল ফেসবুক পেজ মুছে ফেলা হয়েছে (রিমুভ) বলে জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রায় ৩০ লক্ষাধিক ফলোয়ারসমৃদ্ধ পেইজটি সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ মুছে দেয়।