জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক অনুষ্ঠিত

নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সঙ্গে জামায়াত আমির ও অন্যান্যরা
রাজনীতি
0

জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইওহেই সাসাকাওয়ার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। আজ (বৃহস্পতিবার, ৭ মে) এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পরে জামায়াতে ইসলামীর ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ তথ্য জানানো হয়।

বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি।

বৈঠকে বাংলাদেশ ও জাপানের পারস্পরিক সম্পর্ক, মানবিক সহযোগিতা, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়ন, যুবসমাজের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই সামাজিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি রোহিঙ্গা সংকটের মানবিক দিক, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা সম্পর্কেও মতবিনিময় করা হয়।

আরও পড়ুন:

এসময় বিরোধীদলীয় নেতা বাংলাদেশের জনগণের প্রতি জাপান সরকারের ও নিপ্পন ফাউন্ডেশনের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেইসঙ্গে তিনি জুলাই আন্দোলনে আহত ও শহিদ পরিবারের পুনর্বাসন এবং আহতদের চিকিৎসায় নিপ্পন ফাউন্ডেশনকে এগিয়ে আসার আহ্বান জানান।

অন্যদিকে, নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান বাংলাদেশের উন্নয়ন, মানবসম্পদ বিকাশ এবং মানবিক কার্যক্রমে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

এসএইচ