স্থানীয় নির্বাচনে এককভাবে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে গণঅধিকার পরিষদ

গণঅধিকার পরিষদের মুখপাত্র ও জ্যেষ্ঠ সহ সভাপতি ফারুক হাসান
রাজনীতি
0

স্থানীয় নির্বাচন এককভাবে নির্বাচনে করার প্রস্তুতি নিচ্ছে গণ অধিকার পরিষদ। ইতোমধ্যে ঢাকা মহানগরের প্রার্থী প্রস্তুত করা হয়েছে বলে জানান দলের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান। আজ (বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর) কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এসময় তিনি জানান, শিগগিরই সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। এছাড়া জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের প্রার্থীর তালিকা প্রস্তুত করা হচ্ছে, যা ধীরে ধীরে প্রকাশ করা হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, স্থানীয় সরকার নির্বাচনে যারা চেয়ারম্যান পদপ্রার্থী হবেন তাদের অন্ততপক্ষে অনার্স পাস হতে হবে এবং যারা মেম্বার নির্বাচন করবে তারা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে মাঠ প্রশাসনকে প্রস্তুত করে দ্রুত সময়ের মধ্যে ইউনিয়ন, উপজেলা পৌরসভা ও সিটি নির্বাচন করারও আহ্বান জানায় গণ-অধিকার পরিষদ।

ইএ