আজ (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটির ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব।
এসময় তিনি বলেন, ‘সড়কে চলা দীর্ঘদিনের নৈরাজ্য, চাঁদাবাজি বন্ধে শ্রমিক ফেডারেশন সক্রিয় ও সোচ্চার ভূমিকা রাখবে। সড়ক নিয়ে মাফিয়াতন্ত্রের অবসান ঘটাতে হবে।’
এসময় জাতীয় সড়ক পরিবহন শ্রমিক সংগঠনের নতুন সভাপতি সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাজুর নেতৃত্বে শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মিছিল ব্যানার নিয়ে আসেন। শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।





