আজ (মঙ্গলবার, ৩ নভেম্বর) বিকেলে পাবনা শিল্পকলা একাডেমিতে জেলা এনসিপির সাংগঠনিক ও স্থানীয় নির্বাচন নিয়ে এক মতবিনিময় সভার পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘ডিসেম্বর কোনো কিছুই হওয়ার সম্ভাবনা নেই। তবে সরকারের যে ব্যর্থতা যে পারফরমেন্স সেইটার ওপরে আস্থা নেই, তাই ডিসেম্বরে কিছু হলে সরকারের ব্যর্থতার কারণে হবে এবং সরকার আর আওয়ামী লীগের সমঝোতার কারণেই হবে। এইটা এনসিপি রাজপথে থেকে প্রতিহত করবে ইনশা আল্লাহ।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন একটি যৌক্তিক আন্দোলন। সরকার সঠিক সময়ে পরিকল্পনা নিতে ব্যর্থ হওয়ায় আজকে এই আন্দোলনের পরিস্থিতি তৈরি হয়েছে। কোনো একটা ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে পার হওয়া যায় না। যদি এই আন্দোলনে ফ্যাসিস্টরা ঢুকে থাকে এবং নৈরাজ্য করে তাহলে এর দায় সরকারকে নিতে হবে। সারা দেশে ফ্যাসিস্টের নেতাকর্মীদের পেলে পুষে রাখছে বিএনপিই। আওয়ামী লীগের ব্যবসা প্রতিষ্ঠানসহ সবকিছু এখন বিএনপির দখলে।’
মতবিনিময় সভায় এনসিবির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, মাহিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।





