রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ গণঅধিকার পরিষদের

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর
দেশে এখন
রাজনীতি
0

ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) বিশৃঙ্খলা এবং জামায়াতের সরকারবিরোধী আন্দোলনে ঠেকাতে ডিসেম্বরে কর্মীদের রাজপথে থাকার নির্দেশনা দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

আজ (শুক্রবার, ৬ নভেম্বর) গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কি এলাকায় আয়োজিত সমাবেশে এই নির্দেশনা দেন তিনি।

প্রতিমন্ত্রী নূর বলেন, ‘ডিসেম্বর আসবে যাবে কিন্তু শেখ হাসিনার আর দেশে আসা হবে না।’

এসময় জামায়াতের সমালোচনা করে নূর বলেন, ‘জামায়াত- শিবির দেশকে বিভ্রান্ত করছে। যারা বাংলাদেশের অস্তিত্ব চায়নি তাদের এখনই রুখে দিতে হবে।’

এসময় এনসিপির উদ্দেশ্যে নূর জামায়াতের কোল থেকে নেমে প্রগতিশীল রাজনীতিতে আসার আহবান জানান। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনে গণঅধিকার পরিষদ এককভাবেই লড়বে বলে ঘোষণা দেন তিনি।

জেআর