এসময়ে তিনি বলেন, ‘সৈয়দপুর এয়ারপোর্টে জামায়াত নেতা পৌঁছানোর পর পুলিশ কিছু চিহ্নিত সাংবাদিকদের নিয়ে এসে এ নাটকটি সাজিয়েছেন।’
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘যারা সৈয়দপুর এয়ারপোর্টে জামায়াত নেতাকে নাটক সাজিয়ে অপদস্থ করেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’
তিনি আরও বলেন, ‘একটি দল বুঝে গেছে তাদের প্রতি জনগণের কোনো সমর্থন নেই, তারাই এখন আমাদের দলকে ছলে-বলে কৌশলে জনগণের সামনে ভিন্নরূপে উপস্থাপন করার চেষ্টা করছে।’
এছাড়াও তিনি জানান ১১ দলীয় নির্বাচনি ঐক্য জোটের প্রতিনিধিরা বৈঠকে দেশের বিভিন্ন জায়গায় হামলা, নির্বাচনি ক্যাম্প ভেঙে দেয়াসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন ইসির নিকট।
আরও পড়ুন:
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘বেদনার সঙ্গে বলতে হচ্ছে, সুন্দর নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধা দেয়া হচ্ছে। জামায়াতের বিভিন্ন স্তরের দায়িত্বশীলদের ওপর হামলা করা হয়েছে। এরই সঙ্গে সিলেট, নেত্রকোণা, মানিকগঞ্জ, ফরিদপুর পটুয়াখালী, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় হামলা করা হয়েছে।’
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অভিযোগ এনে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘জামায়াত আমিরের ঢাকা-১৫ আসনে অন্তত ১২টি ক্যাম্পে ভাঙচুর চালানো হয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন থেকে যায়।’





