একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পেয়েছে বাংলাদেশ: মিন্টু

আব্দুল আউয়াল মিন্টু
সংসদ নির্বাচন
রাজনীতি
0

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, বিএনপিকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেয়া বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পেয়েছে বাংলাদেশ।’

আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) ভোটের ফলাফল নিতে এসে বিজয়ী হওয়ার অনুভূতি প্রকাশ করে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ফেনী-৩ আসনের বড় সমস্যা নদী ভাঙ্গন। এটি প্রাধান্য দিয়ে কাজ করবো।’

আরও পড়ুন:

এছাড়াও শিক্ষা ও স্বাস্থ্যখাতে আমু্ল পরিবর্তন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। এ সময় ফেনীর সোনাগাজীকে শিল্পায়নের উন্নয়ন করার বিষয়েও পরিকল্পনার কথা জানান।

উল্লেখ্য, ফেনী-৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু মোট ১ লাখ ৫৪ হাজার ২২৭ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন ১ লাখ ৮১৮ ভোট পেয়েছেন।

এফএস