ঢাকায় বিএনপি-জামায়াত যে দল যত আসন পেয়েছে

ঢাকা ১-২০ নির্বাচনি ফল
সংসদ নির্বাচন
রাজনীতি
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উত্তাপ শেষে এখন বইছে জয়-পরাজয়ের হিসাব-নিকাশ। রাজধানী ঢাকার ২০টি সংসদীয় আসনের বেসরকারি ফল পর্যালোচনায় দেখা গেছে, মাঠের লড়াইয়ে আধিপত্য ধরে রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ আসনে চমক দেখিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সর্বশেষ প্রাপ্ত ফল অনুযায়ী, ঢাকা মহানগরের আসনগুলোতে বিএনপি জোটের প্রার্থীরা বড় ব্যবধানে জয়লাভ করেছেন। এর মধ্যে ঢাকা-৬ আসনে ইশরাক হোসেন, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস এবং ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে, জামায়াতে ইসলামীও রাজধানীর ভোটে নিজেদের শক্ত অবস্থানের জানান দিয়েছে। ঢাকা-৪ আসনে সৈয়দ জয়নুল আবেদীন এবং ঢাকা-১৫ আসনে দলটির আমির ডা. শফিকুর রহমান বড় ব্যবধানে জয়ী হয়ে চমক সৃষ্টি করেছেন। এছাড়া ঢাকা-১৬ আসনেও জামায়াতের প্রার্থী আব্দুল বাতেন বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার খবর পাওয়া গেছে।

এবারের নির্বাচনে ঢাকার ভোটারদের মধ্যে প্রধান দুই জোটের প্রার্থীদের নিয়ে যে মেরুকরণ দেখা গেছে, তার প্রতিফলনই ঘটেছে এই ফলে। রাজধানীর আসনগুলোতে বিএনপি-জামায়াতের এই হাড্ডাহাড্ডি লড়াই আগামী দিনের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন – ২০২৬ লাইভ আপডেট দেখতে ,ক্লিক করুন।

ঢাকা ১-২০: বিএনপি ও জামায়াত প্রার্থীদের বেসরকারি ফলাফল

আসন নম্বর বিজয়ী প্রার্থীর নাম ও দল প্রাপ্ত ভোট/মন্তব্য
ঢাকা-১খোন্দকার আবু আশফাক (বিএনপি)১,৭৩,৭৮১ (বিজয়ী)
ঢাকা-২মো. আমানউল্লাহ আমান (বিএনপি)১৬৩৭৯৩ (বিজয়ী)
ঢাকা-৩গয়েশ্বর চন্দ্র রায় (বিএনপি)৯৮,৭৮৫ (বিজয়ী)
ঢাকা-৪সৈয়দ জয়নুল আবেদীন (জামায়াত)৭৭,৩৬৭ (বিজয়ী)
ঢাকা-৫মোহাম্মদ কামাল হোসেন (জামায়াত)৯৬,৬৪১ (বিজয়ী)
ঢাকা-৬ইশরাক হোসেন (বিএনপি)৭৮,৮৫০ (বিজয়ী)
ঢাকা-৭হামিদুর রহমান (বিএনপি)১,০৪,৬৬৬ (বিজয়ী)
ঢাকা-৮মির্জা আব্বাস (বিএনপি)৫৯,৩৬৬ (বিজয়ী)
ঢাকা-৯হাবিবুর রশিদ (বিএনপি)১,১১,২১২ (বিজয়ী)
ঢাকা-১০শেখ রবিউল আলম (বিএনপি)৮০,৪৩৬ (বিজয়ী)
ঢাকা-১১নাহিদ ইসলাম (এনসিপি)৯৩,৮৭২ (বিজয়ী)
ঢাকা-১২সাইফুল আলম (জামায়াত)৫৩,৭৭৩ (বিজয়ী)
ঢাকা-১৩ববি হাজ্জাজ (বিএনপি জোট)৮৮,৩৮৭ (বিজয়ী)
ঢাকা-১৪মীর আহমাদ বিন কাসেম (জামায়াত)১,০১,১১৩ (বিজয়ী)
ঢাকা-১৫ডা. শফিকুর রহমান (জামায়াত)৮৫,১৩১ (বিজয়ী)
ঢাকা-১৬আব্দুল বাতেন (জামায়াত)৮৮,৮২৮ (বিজয়ী)
ঢাকা-১৭তারেক রহমান (বিএনপি)৭২,৬৯৯ (বিজয়ী)
ঢাকা-১৮এস, এম, জাহাঙ্গীর হোসেন (বিএনপি)১,৪৪,৭১৫ (বিজয়ী)
ঢাকা-১৯সালাউদ্দিন বাবু (বিএনপি)১,৯০,৯৭৬ (বিজয়ী)
ঢাকা-২০মো. তমিজ উদ্দিন (বিএনপি)১,৬২,৫০৪ (বিজয়ী)

আরও পড়ুন:

এসআর