কুষ্টিয়া-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ

কুষ্টিয়া-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ
এখন জনপদে , সংসদ নির্বাচন
রাজনীতি
0

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি প্রার্থীর কর্মী-সমর্থকরা। আজ (শনিবার, ১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় কুমারখালী-খোকসা জনসাধারণের ব্যানারে তারা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেন।

বিক্ষোভকারীরা বলেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনার আগে এজেন্টদের কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর নেয়া হয় এবং কারচুপির মাধ্যমে ফলাফল পরিবর্তন করা হয়েছে।

তারা ফলাফল স্থগিত রেখে ভোট পুনর্গণনার দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচিতে কয়েকশো কর্মী সমর্থক অংশ নেন।

এসএস