ইউরোপ পুনর্গঠনে যুক্তরাষ্ট্র আশ্বাস দিলেও লড়াইয়ের বার্তা যুক্তরাজ্যের

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও
ইউরোপ , উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

ইউরোপের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে যুক্তরাষ্ট্র আগ্রহী হলেও লড়াইয়ের বার্তা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘ন্যাটোকে হুমকির মুখে ফেলতে চায় না ওয়াশিংটন।’ এদিকে স্টারমার বলছেন, জনগণের নিরাপত্তা জন্য লড়াইয়ের প্রস্তুতি থাকতে হবে ইউরোপকে।

জার্মানির মিউনিখে চলছে ৬২তম নিরাপত্তা সম্মেলনের দ্বিতীয় দিন। গতকাল (শনিবার, ১৪ ফেব্রুয়ারি) ইউরোপের নিরাপত্তা নিয়ে কথা বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সেময় তিনি জানান, ইউরোপের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনরুজ্জীবিত করতে চায় ওয়াশিংটন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে, মার্কিন যুক্তরাষ্ট্র আবারও ইউরোপের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারে কাজ করবে, অতীতের মতোই গর্বিত, সার্বভৌম এবং গুরুত্বপূর্ণ বিষয়দ্বারা পরিচালিত হবে এবং প্রয়োজনে ওয়াশিংটন একাই এটি করার জন্য প্রস্তুত।’

আরও পড়ুন:

যুক্তরাষ্ট্র ট্রান্সআটলান্টিক জোট ত্যাগ করতে চায় না জানিয়ে রুবিও জানান, ইউরোপের নেতারা এরইমধ্যে কিছু নীতিগত ভুল করেছেন যা পরিবর্তন করা জরুরী। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র এমন বন্ধু চায় যারা নিজেদের রক্ষা করতে পারে। যেন প্রতিরক্ষা আমাদের সম্মিলিত শক্তি পরীক্ষা করার সাহস না পায়।

মার্কো রুবিও আরও বলেন, ‘আমরা এমন মিত্র চাই যারা তাদের সংস্কৃতি এবং তাদের ঐতিহ্যের উপর গর্বিত, যারা বোঝে যে আমরা একই সভ্যতার উত্তরাধিকারী।’

শনিবারের এ ভাষণে রুবিও, রাশিয়ার বিষয়ে কিছু বলেনি উল্টো সমালোচনা করেছেন ইউরোপের অভিবাসন নীতি ও জলবায়ু পরিবর্তনে তাদের দৃষ্টিভঙ্গি নিয়ে। এর আগেও প্রেসিডেন্ট ট্রাম্প ইউরোপকে মার্কিন সহায়তার উপর অত্যধিক নির্ভর করার জন্য সমালোচনা করেছেন।

জেআর