বার্নাব্যুতে ‘ভালভার্দে শো’; প্যারিসে বিধ্বংসী পিএসজি

চ্যাম্পিয়ন্স লিগ

পিএসজি ও রিয়ালের খেলোয়াড়দের উদযাপন
এখন মাঠে
0

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (ইউসিএল) শেষ ষোলোর প্রথম লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দাপুটে জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল জয় পেয়েছে ৩-০ গোলে। আরেক ম্যাচে প্যারিসে ইংলিশ ক্লাব চেলসিকে ৫-২ গোলে বিধ্বস্ত করেছে লুইস এনরিকের পিএসজি।

দুর্দান্ত এক হ্যাটট্রিকে এ ম্যাচ জয়ের নায়ক উরুগুইয়ান মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে।

ম্যাচে রিয়াল বনাম ম্যানসিটি ম্যাচের ২০ মিনিটে গোলরক্ষক দোন্নারুম্মার ভুলের সুযোগ নিয়ে প্রথম গোল করেন ভালভার্দে। মাত্র সাত মিনিট পর আবারও জালে বল পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এরপর প্রথমার্ধ শেষ হওয়ার আগেই দারুণ ভলিতে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এ মিডফিল্ডার।

আরও পড়ুন:

দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে পেনাল্টি পেলেও সুযোগ কাজে লাগাতে পারেননি ভিনিসিয়াস জুনিয়র। তার শট ঠেকিয়ে দেন দোন্নারুম্মা।

অন্যদিকে হলান্ড-সিলভারা ম্যাচে তেমন কোনো প্রভাব ফেলতে না পারায় কোনো গোল আদায় করতে পারেনি সিটিজেনরা। শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

এদিকে প্রথম লেগে গোল উৎসবে মাতে প্যারিস সেইন্ট জার্মেইন। ৫-২ গোলে বড় জয়ের ম্যাচে জোড়া গোল করেন কাভারাৎস্খেলিয়া। অন্য ম্যাচে চমক দেখিয়েছে নরওয়ের ক্লাব বোদো গ্লিম্ট। ঘরের মাঠে স্পোর্টিং সিপিকে ৩-০ গোলে হারিয়েছে তারা।

এসএইচ