বাংলাদেশ ইনিংসে পাকিস্তানের পেসার মোহাম্মদ ওয়াসিমের করা ষষ্ঠ ওভারের দ্বিতীয় ডেলিভারিতে অফ-সাইডে খেলেন লিটন দাস। কাভার থেকে বলের পেছনে ছোটেন ফিল্ডার তালাত। বাউন্ডারি লাইনের কাছ থেকে বল সরাতে গিয়ে কাঁধে চোট পান তিনি।
আরও পড়ুন:
মাঠে তালাতকে প্রাথমিক চিকিৎসা দেয় পাকিস্তান মেডিকেল টিম। প্রাথমিক চিকিৎসার পর চোটের গভীরতা বুঝতে স্ট্রেচারে করে স্টেডিয়ামের গেটে নেওয়ার পর অ্যাম্বুলেন্সে করে দ্রুতই হাসপাতালে নেয়া হয় তালাতকে।
হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তালাতের আঘাতের সম্পর্কে বিস্তারিত জানা যাবে।





