ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’কে দেয়া এক সাক্ষাৎকারে এনদ্রিক জানিয়েছেন, বড় দলের জার্সি গায়ে চাপ সামলানো মোটেও সহজ নয়। তবে সমর্থকদের ভালোবাসা তাকে বাড়তি অনুপ্রেরণা দেয়।
বিশ্বকাপে শুরুর একাদশে থাকবেন নাকি বদলি হিসেবে নামবেন সেটা নিয়েও ভাবছেন না এই তরুণ ফরোয়ার্ড।
আরও পড়ুন:
তার ভাষায়, এক মিনিট কিংবা একশো মিনিট যত সময়ই পান, দলের জন্য নিজের সবটুকু উজাড় করে দেবেন। এনদ্রিক আরও বলেন, ‘বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া কোনো লটারির পুরস্কার নয়, বরং দীর্ঘ সংগ্রাম আর কঠোর পরিশ্রমের ফল।’
চলতি মৌসুমে ২১ ম্যাচে ৮ গোল আর ৮ অ্যাসিস্ট করা এই ব্রাজিলিয়ান এখন প্রস্তুত বিশ্বমঞ্চে নিজেকে প্রমাণ করতে।





