স্বপ্নভঙ্গের পর এমির আবেগঘন বার্তা; দল থেকে সরে দাড়ানোর ইঙ্গিত

গোল কিপার এমি মার্তিনেজ
এখন মাঠে
0

আর্জেন্টিনার টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন গোল কিপার এমি মার্তিনেজ। যেখানে ইঙ্গিত পাওয়া গেছে দল থেকে সরে দাড়ানোর।

কান্নাভেজা ছবি পোস্ট করে এ তারকা গোলরক্ষক লেখেন, বিশ্বকাপ আবারও আর্জেন্টিনায় ফিরিয়ে এনে ইতিহাস গড়ার স্বপ্ন দেখেছিলেন তিনি। তবে এই মুহূর্তে হারের কষ্ট ভাষায় প্রকাশ করা কঠিন।

পোস্টে জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে মার্তিনেজ জানান, এখন অনেক কিছু নিয়ে ভাবার সময় এসেছে এবং দেখতে হবে এটাই একপাশে সরে যাওয়ার সঠিক সময় কি না।

আরও পড়ুন:

দেশ ও সতীর্থদের জেতাতে নিজের সর্বোচ্চ চেষ্টা করেছিলেন উল্লেখ করে সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী এ মহাতারকা। ৩৬ বছর পরে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে বড় ভুমিকা ছিলো মার্তিনেজের। আর তার এমন ইঙ্গিত আর্জেন্টিনার ভক্তদের মনে এখন বড় দুশ্চিন্তার মেঘ ঘনীভূত করেছে।

এফএস