এরআগে ২০১৬-১৭ মৌসুমে সর্বোচ্চ ৮ ক্লাবে নতুন কোচদের অভিষেক হয়। তবে এবার সেই পুরোনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ডে প্রিমিয়ার লিগ। ১৯৯৫-৯৬ মৌসুমের আগেও সাতটি ক্লাব তাদের ম্যানেজার পরিবর্তন করেছিল। ২০১২-১৩ মৌসুমেও ছয়টি ক্লাব তা করেছিল।
আর্নে স্লট বরখাস্তের পর আন্দোনি ইরাওলাকে নিয়োগ দেয় লিভারপুল। অন্যদিকে ইতিহাদ স্টেডিয়ামে শিরোপাময় অধ্যায়ের পর পেপ গার্দিওলার পদত্যাগের পর এনজো মারেস্কার হাতে দলকে তুলে দেয় ম্যানচেস্টার সিটি। এ তালিকায় আছে চেলসি, লিডস ইউনাইটেড, ক্রিস্টাল প্যালেস, ফুলহামসহ মোট ৯ ক্লাব।
কোচদের রদবদলের এই ঝড়ের মধ্যেও ব্যতিক্রম ছিল আর্সেনাল। ২০১৯ সাল থেকে দায়িত্ব পালন করা মিকেল আর্তেতাই এখন এই লিগের সবচেয়ে দীর্ঘমেয়াদী কোচ। গেলবারের চ্যাম্পিয়ান গানার্সদের সামনে এবার শিরোপা ধরে রাখার মিশন। আর্তেতার পর এই দৌড়ে আছেন অ্যাস্টন ভিলার উনাই এমেরি এবং লিডস ইউনাইটেডের ড্যানিয়েল ফার্কে। এই দুই মহারথী তিন মৌসুমের বেশি সময় তাদের বর্তমান ক্লাবের সাথেই আছেন।
তবে কোচ পরিবর্তনে কি মিলবে কাঙ্ক্ষিত সাফল্য? সকারনমিক্সের বরাতে ব্রিটিশ পত্রিকা ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, শুধু ব্যবস্থাপক পরিবর্তনের চেয়ে খেলোয়াড়ের মান এবং তাদের পেছনে ব্যয়ই ফলাফলে কার্যকর ভূমিকা রাখে।
নতুন কোচদের হাত ধরে কার মাথায় উঠবে সাফল্যের মুকুট, আর কারা খেই হারাবে ট্যাকটিক্সের গোলকধাঁধায়? উত্তর মিলবে ২২ আগস্ট থেকে যখন মাঠের লড়াইয়ে নামবে এই ৯ নতুন সারথি।
 Andoni Iraola, Ryan Mason, and Xabi Alonso-768x402.webp)




