আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে পরিষ্কার থাকতে পারে। এসময় বৃষ্টির কোনো সম্ভাবনার কথা জানানো হয়নি। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
পূর্বাভাসে বলা হয়, রাজধানীতে উত্তর-পশ্চিম অথবা উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হতে পারে। বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার। এতে দিনের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের আশঙ্কা নেই।
এদিকে শনিবার সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিলো ৭৮ শতাংশ।
বর্ধিত ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসের ব্যাপারেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বলা হয়, এ সময়জুড়ে রাত ও দিনের তাপমাত্রা আরও কমতে পারে।





