শুক্রবার সন্ধ্যায় রাজধানীর হাতিরপুলে ইস্টার্ন প্লাজার সামনে পরপর দু’টি ককটেল বিস্ফোরণ ঘটে। এসময় মিজানুর রহমান মিজু নামে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক এক নেতাকে আটক করে জনতা। পরে তাকে হস্তান্তর করা হয় পুলিশের কাছে।
এর কিছু সময় পর পান্থপথে ককটেলসদৃশ বস্তু পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন পথচারীরা। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে বস্তুটি শনাক্ত ও নিষ্ক্রিয় করে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট।
আরও পড়ুন:
এছাড়া তিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মধ্যরাতে মিরপুরের কালশী রোডে একটি চলন্ত বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাস্থল পরিদর্শন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতার কথা জানান মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার।
এদিকে, রাতভর নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাতে দেখা গেছে পুলিশকে।





