রিয়ালেই মন বসালেন ভিনিসিয়াস, ২০৩২ পর্যন্ত চুক্তি

ভিনিসিয়ুস জুনিয়র
এখন মাঠে
0

ইউরোপীয় ফুটবলের দলবদলের বাজারে চলছে নাটকীয়তা। রিয়াল মাদ্রিদ সমর্থকদের জন্য যেমন এসেছে স্বস্তির বার্তা, তেমনি রয়েছে বড় ধাক্কাও। ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের সাথে ২০৩২ সাল পর্যন্ত নতুন চুক্তির সমঝোতা চূড়ান্ত করেছে লস ব্লাঙ্কোসরা। তবে স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে দলে ভেড়ানোর দৌড়ে পিছিয়ে পড়েছে রিয়াল।

আর্সেনালের নজরে থাকা ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে সব গুঞ্জন ও ধোঁয়াশা দূর হয়েছে সান্তিয়াগো বার্নাব্যুতে। ট্রান্সফার মার্কেটের দীর্ঘ আলোচনার অবসান ঘটিয়ে ২৬ বছর বয়সী এই উইঙ্গার ৬ বছরের নতুন চুক্তি স্বাক্ষর করেছেন রিয়াল মাদ্রিদের সাথে। ২০৩২ সাল পর্যন্ত বার্নাব্যুতেই থাকছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। আর্সেনালের আশায় গুঁড়ে-বালি দিয়ে, জোসে মরিনিওর অধীনে রিয়ালের আক্রমণের মূল হাতিয়ার হিসেবেই থাকছেন ভিনি।

তবে আক্রমণের লাইন শক্তিশালী করতে পারলেও, মাঝমাঠ পুনর্গঠনে বড় হোঁচট খেতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্টরা। ম্যানচেস্টার সিটির ব্যালনের ডি'অর জয়ী তারকা রদ্রিকে দলে টানতে চেয়েছিল রিয়াল। কিন্তু ম্যানসিটির সাথে সিটিজেন তারকার রিয়ালের প্রাথমিক আলোচনা স্থবির হয়ে পড়েছে।

আর রিয়াল মাদ্রিদের এই দলবদল বিষয়ক জটিলতার সুযোগটাই কাজে লাগাতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। স্প্যানিশ এই মিডফিল্ডারকে ক্যাম্প ন্যু-তে নিয়ে আসতে জোরালো পদক্ষেপ নিচ্ছে বার্সা। গুঞ্জন উঠেছে রদ্রির বার্সেলোনার যাত্রাটা প্রায় চূড়ান্ত।

একদিকে ভিনিসিয়াস জুনিয়রকে দীর্ঘমেয়াদে ধরে রেখে নিজেদের আক্রমণভাগ নিশ্চিত করলেও, রদ্রির মতো চালিকাশক্তিকে হাতছাড়া করাটা রিয়ালের জন্য বড় হতাশার। আর শেষ পর্যন্ত যদি স্প্যানিশ এই তারকা বার্সেলোনাতেই পাড়ি জমান, তবে আসন্ন মৌসুমে এল ক্লাসিকোর আগুনে লড়াইয়ে ভিন্ন মাত্রা যোগ হবে-তা বলার অপেক্ষা রাখে না।

ইএ