ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে মিরপুরে অনুশীলনে বাংলাদেশ দল

মিরপুরে অনুশীলনে বাংলাদেশ দল
ক্রিকেট
এখন মাঠে
0

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন সেরেছে বাংলাদেশ ক্রিকেট দল।

প্রথম টেস্টকে সামনে রেখে শের ই বাংলা স্টেডিয়াম ও আউটার স্টেডিয়ামে ভাগ হয়ে অনুশীলন সারেন ক্রিকেটাররা। ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল বেশ কিছুক্ষণ ক্যাচিং প্র্যাক্টিস করান। এরপর সাদমানকে নিয়ে কিছুক্ষণ কাছাকাছি দুরুত্বে ক্যাচ অনুশীলন করান। অন্যদিকে ফিল্ডিং কোচকে সাথে নিয়ে রানিং ও স্ট্রেচিং করেছেন ক্রিকেটাররা। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত ১৮ অক্টোবর ঢাকা পৌঁছে টিম ওয়েস্ট ইন্ডিজ। এরপর ২০ ও ২১ অক্টোবর অনুশীলন করে ক্যারিবিয়রা।

শুক্রবার বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়। স্টেডিয়ামের উত্তর ও দক্ষিণ গ্যালারিতে বিনামুল্যে বসে খেলা দেখার সুযোগ পাবে দর্শকরা।

এএইচ