আজ (মঙ্গলবার, ১০ নভেম্বর) বিকেল ৩টায় নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে ‘ডিসি গোল্ড কাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধনে তিনি এসব কথা বলেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আজ হাজার হাজার ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রক্তের বিনিময়ে যখন নতুন একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। জনগণ বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠন করার সুযোগ করে দিয়েছে। যারা স্বপ্ন দেখছেন ওই স্বৈরাচার নেত্রী তিনি আসবেন, তারা এখনো বোকার রাজ্যে বাস করছেন। যে নেত্রী আপনাদের রেখে পালিয়ে গেছে, তার বাংলাদেশে আসার কোনো সুযোগ নেই। বাংলাদেশের জনগণ তাকে আর কখনো মেনে নেবে না। আমি দৃঢ়ভাবে বলতে চাই, কোনো অন্যায়কারী ও বিশৃ্ঙ্খলকারীকে কোনোভাবে প্রশ্রয় দিবো না।’
ফ্যাসিস্ট সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘বিগত সরকারের আমলে বহুত নেতাকর্মী গুম ও খুন করা হয়েছে। অনেকে পঙ্গুত্ববরণ করে জীবনযাপন করছে। আমরা যারা রাজপথে থেকে অগ্রবাদী আন্দোলন ও সংগ্রাম করেছি প্রতিটি নেতাকর্মীদের শরীরে এখনো ক্ষতের চিহ্ন রয়েছে। আমাদের ওপর যে নির্যাতন ও নিপীড়ন করা হয়েছে তা ভাষায় প্রকাশ করা যাবে না।’
আরও পড়ুন:
আগামী প্রজন্মর উদ্দেশে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করে মননশীল ও ধৈর্যশীল এবং সামাজিক সুশৃঙ্খল বজায় রেখে খেলাধুলাকে সবোর্চ্চ গুরুত্ব দিতে হবে। আমরা পেশাদারিত্বের যে জায়গাটি নিশ্চিত করে যাতে প্রাতিষ্ঠানিক একটি রূপ দিতে পারি সেই লক্ষ্য নিয়ে কাজ করছি। তৃণমূল পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের তুলে এনে রাষ্ট্রীয়ভাবে তাদের কীভাবে সার্বিক সহযোগিতার মাধ্যমে দেখভাল করে প্রতিষ্ঠিত খেলোয়াড় হিসেবে তৈরি করতে পারি সেই পরিকল্পনা তৈরি করা হয়েছে। নতুন কুড়ি প্রথম আসর ৩০৬ জন খেলোয়াড়ের মধ্য থেকে ৪০ জনকে বাছাই করে তাদের স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তি করে আগামী জানুয়ারি থেকে পড়াশুনা ও খেলাধুলার সব দায়িত্ব বর্তমান সরকারের।’
মেয়ের অংশগ্রহণ ও মোবাইল আসক্তি নিয়ে তিনি বলেন, ‘ছেলেদের সঙ্গে মেয়েরাও খেলাধুলায় অংশগ্রহণ অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। আগামী একটি সুস্থ জাতী হিসেবে গড়ে তুলতে চাই। আমরা ডিভাইস থেকে সন্তানদের দুরে রাখতে চাই। সর্বোপরি এই সমাজকে সুশৃঙ্খল ও মাদকমুক্ত রাখার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। সুন্দর একটি সমাজ ও পারিবারিক ও রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্য দিয়ে সামাজিক বিপ্লব ঘটাতে পারবো বলে আশাবাদী। আগামী বাংলাদেশকে এগিয়ে নিয়ে চাই। অনেকে চিন্তা করে খেলা ছেড়ে দেয়ার পর কী হবে। তাদের জন্য সরকার চাকরির ব্যবস্থা রেখেছে।’
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘আগামী ৫ বছরের মধ্যে উন্নয়নের কাজ শেষ হবে। পাশাপাশি অগ্রাধিকারের ভিত্তিতে উপজেলায় মাঠ হবে। এছাড়া সব ইউনিয়নের মাঠের তথ্য চাওয়া হয়েছে। সেগুলো যাচাই করে খেলার উপযোগী করা হবে।’
আয়োজকরা জানান-যুব সমাজকে মাঠমুখী করার পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে মেধাবী ও দক্ষ খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্য নিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। খেলায় জেলার ১১টি উপজেলা ও ১টি পৌরসভাসহ মোট ১২টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় রানীনগর উপজেলা ২-১ গোলে মান্দা উপজেলাকে পরাজিত করে।
উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে পুরো জেলাজুড়ে ক্রীড়াপ্রেমীদের মধ্যে এক নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।





