আন্তর্জাতিক উইন্ডো শেষে আজ মাঠে নামছে বায়ার্ন মিউনিখ-এফসি কোলোন

বায়ার্ন মিউনিখ-এফসি কোলোন
এখন মাঠে
0

আন্তর্জাতিক উইন্ডো শেষে আজ থেকে মাঠে গড়াচ্ছে ক্লাব ফুটবল। জার্মানি বুন্দেসলিগায় প্রথম দিনে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ও এফসি কোলোন।

টেবিলের তলানিতে থাকা কোলনের বিপক্ষে শেষ ছয় দেখায় সবকটিতেই জিতেছে বায়ার্ন। শেষ দেখায় জিতেছে ৫-১ গোলের বড় ব্যবধানে। যেখানে হ্যাট্রিক করেছিলেন হ্যারি-কেইন।

বুন্দেসলিগায় শেষ তিন ম্যাচে গোল না পাওয়া কেইন তার গোল খরা কাটাতে পারেন এই ম্যাচে। বর্তমান চ্যাম্পিয়নদের জন্য স্বস্তির খবর এই ম্যাচে ডাগআউটে ফিরতে পারেন তাদের নিয়মিত কোচ ভিনসেন্ট কোম্পানি। সেই সাথে স্কোয়ার্ডে দুই মাস পর দেখা যেতে পারে জামাল মুসিয়ালাকে।

অন্যদিকে ইউনিয়ন বার্লিনকে ৫-০ গোলে হারিয়ে ডিএফবি পোকালের কোয়ার্টারে গেলেও লিগে অবনমনের শঙ্কায় আছে কোলন। তাই ম্যাচটা জিততে মরিয়া তারা। এছাড়া লা লিগায় রাতের একমাত্র ম্যাচে মাঠে নামছে টেবিলের সাত এবং ১৩ নম্বরে থাকা দুই দল অ্যাতলেটিকো বিলবাও ও এসপানিওল। ম্যাচটি শুরু হবে রাত দুইটায়।

এফএস