ব্যর্থতা নিয়ে নিজ দেশে ফিরে যাচ্ছেন ক্রুইফ

ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ
এখন মাঠে
0

অনূর্ধ্ব ১৭ এশিয়ান কাপ বাছাইপর্বের ব্যর্থ মিশন শেষে নিজ দেশে ফিরেছেন কোচ লোডভিক ডি ক্রুইফ। সোমবার সকাল ১০টা ৪৫ এর ফ্লাইটে নিজ দেশ নেদারল্যান্ডসে ফিরে যান ক্রুইফ।

এশিয়ান কাপ বাছাইপর্বকে সামনে রেখে গেলো সেপ্টেম্বরে বাফুফের সঙ্গে দুই মাসের স্বল্পমেয়াদী চুক্তিতে অনূর্ধ্ব১৭ ফুটবল দলের প্রধান কোচ হিসেবে যোগ দেন তিনি। তবে বাছাইপর্বে বাংলাদেশের কিশোরদের ফলাফল মূল পর্বে যেতে যথেষ্ট ছিল না।

দুটি জয় এবং দুই হারে গ্রুপ সি তে পাঁচ দলের মধ্যে তৃতীয় হয়ে বিদায় নেয় বাংলাদেশ। প্রথম ম্যাচে সিরিয়ার বিপক্ষে ৫-১ ব্যবধানে হারের পর টানা দুই ম্যাচে জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা।

তবে গ্রুপের সবশেষ ম্যাচে স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে হেরে খালি হাতে দেশে ফিরে ডি ক্রুইফের সদস্যরা।

এফএস