আজ (সোমবার, ২৩ নভেম্বর) বিকেলে উপজেলার বংশীপুর-ভেটখালী সড়কের পেচোর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল আজিজ শ্যামনগর উপজেলার গোডাউন মোড় এলাকার বাসিন্দা। তার পৈতৃক বাড়ি উপজেলার জয়নগর গাজীবাড়ি এলাকায়।
আরও পড়ুন:
স্থানীয় সূত্রে জানা যায়, ছোট ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আত্মীয়স্বজন ও বরযাত্রীদের সঙ্গে মোটরসাইকেলে ভেটখালী এলাকায় যাচ্ছিলেন আব্দুল আজিজ। পথে পেচোর মোড় এলাকায় পৌঁছালে ভেটখালী থেকে বংশীপুরগামী একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় মোটরসাইকেলে থাকা তার স্ত্রী গুরুতর আহত হন।
আহত নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, দুর্ঘটনার পর ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।





