বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তান হারালো আমিরাতকে

ম্যাচের একটি মুহূর্তের ছবি
ক্রিকেট
এখন মাঠে
0

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাঁচা-মরার লড়াইয়ে সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। আমিরাতের দেয়া ১৬১ রানের লক্ষ্য ৪ বল হাতে রেখেই পেরিয়ে যায় আফগানরা।

রান তাড়া করতে নেমে শুরুতেই রহমানউল্লাহ গুরবাজ ও গুলবাদিন নাঈবের উইকেট হারায় আফগানিস্তান। যদিও ইব্রাহিম জাদরান ও সেদিকুল্লাহ আতালের ব্যাটে প্রাথমিক ধাক্কা সামাল দেয় দলটি।

আতাল ফেরার কিছুক্ষণ পর অর্ধশতক পূরণ করেন ইব্রাহিম। ৫৩ রানে তিনি আউট হলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় আমিরাত। তবে আজমতউল্লাহ ওমরজাইয়ের ২১ বলে ৪০ রানের অপরাজিত ঝড়ো ইনিংসে জয় পায় আফগানরা।

আরও পড়ুন:

এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন আরব আমিরাতের আরিয়ানশ শর্মা। আরেক ওপেনার মুহাম্মাদ ওয়াসিমও বেশিক্ষণ টেকেননি।

আলিশান শারাফু ও সোহাইব খানের ব্যাটে বড় সংগ্রহের দিকে এগোয় দলটি। শারাফু ৪০ রানে ফিরলেও দলকে টেনে নেন সোহাইব। মূলত তার ৬৮ রানের ইনিংসে ভর করেই লড়াই করার মতো পুঁজি পায় আমিরাত। আফগানিস্তানের হয়ে ওমরজাই ৪টি উইকেট নেন।

এসএইচ