নির্ধারিত সময়েই ঢাকায় আসছে পাকিস্তান ক্রিকেট দল: বিসিবি পরিচালক

বিসিবি পরিচালক
ক্রিকেট
এখন মাঠে
0

মধ্যপ্রাচ্যজুড়ে রাজনৈতিক অস্থিরতা চললেও, নির্ধারিত সময়েই ঢাকায় আসছে পাকিস্তান ক্রিকেট দল। এখন টেলিভিশনকে নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক আমজাদ হোসেন। তবে অনিশ্চয়তা রয়ে গেছে সম্প্রচার প্রতিষ্ঠান নিয়ে। এদিকে সিরিজকে সামনে রেখে আগামীকাল ঘোষণা হতে পারে বাংলাদেশ দল।

পাকিস্তান সিরিজকে সামনে রেখে মিরপুরে হোম অফ ক্রিকেটে লেগেছে সংস্কারের ছোঁয়া। মিডিয়া সেন্টারের সামনের টাইলস সরিয়ে বসানো হচ্ছে নতুন ডিজাইন। কিন্তু বিশ্বজুড়ে চলমান রাজনৈতিক অস্থিরতায় এখন পাকিস্তানের বাংলাদেশ সফর নিয়েই ক্রিকেটপাড়ায় শোনা যাচ্ছে উৎকণ্ঠার সুর। কেননা এ মুহুর্তে বন্ধ রয়েছে অধিকাংশ আন্তর্জাতিক ফ্লাইট।

তবে সুখবর দিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। এখন টিভিকে তিনি জানান, নির্ধারিত সময়েই আসছেন পাক ক্রিকেটাররা। ৮ ও ৯ মার্চ দুই ভাগে ভাগ হয়ে ঢাকায় পা রাখছেন শাহিন আফ্রিদি, হারিস রউফরা।

বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, ‘তারার আসছে মূলত দুই দিন মিলিয়ে। মেইন টিম আসবে ৯ তারিখ। আর তাদের স্টাফ বিভিন্ন দেশের তারা আগের দিনই চলে আসবেন। তারা ফ্লাইটেই আসবেন।’

আরও পড়ুন:

দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে এরই মধ্যে দল ঘোষণা করে ফেলেছে পাকিস্তান। যেখানে শাহিবজাদা ফারহানসহ অভিষেকের অপেক্ষায় আছেন মোট ছয় জন ক্রিকেটার।

তবে এখনও দল ঘোষণা করেনি স্বাগতিক বাংলাদেশ। জানা গেছে, শুক্রবারের মধ্যে দল ঘোষণা করতে পারেন নির্বাচকরা। গুঞ্জন আছে, সবশেষ সিরিজ থেকে বাদ পড়তে যাচ্ছেন জাকের আলী অনিক। শারীরিক অসুস্থতা থাকলেও, অভিজ্ঞ উইকেট রক্ষক ব্যাটার লিটন কুমার দাস দলে ফিরতে পারেন। ঘরোয়া ক্রিকেটে ঝড় তোলা আফিফ হোসেন আবারও ফিরতে পারেন দলে। তিনি সবশেষ আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছিলেন ২০২৪ এর ডিসেম্বরে।

মিরপুরে হোম অব ক্রিকেটে দুই দলের তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ১১, ১৩ ও ১৫ মার্চ।

এফএস