ব্যক্তিগত ট্রেইনার নিয়ে ফিটনেস মেইনটেইন করছেন সাকিব— জানালেন ইফতি

বিসিবির ট্রেইনার ইফতেখার ইসলাম ইফতি
ক্রিকেট
এখন মাঠে
0

খেলোয়াড়দের ফিটনেস উন্নয়নে বিসিবির ছয়দিনের বিশেষ ফিটনেস ক্যাম্প শেষ হলো আজ। খেলোয়াড়দের শরীরে চর্বি ২০ শতাংশের নিচে আনতে চায় বিসিবি এমনটাই জানালেন ট্রেইনার ইফতেখার ইসলাম ইফতি। এদিকে দেশের বাইরে থাকলেও ব্যক্তিগত ট্রেইনার নিয়ে ফিটনেস মেইনটেইন করছেন সাকিব।

মিরপুরে ছয়দিনের বিশেষ ফিটনেস ক্যাম্প শেষ হয়েছে বুধবার। টানা সিরিজ খেলার ধকল সামলাতে গিয়ে অনেক সময় ফিটনেস হারিয়ে ফেলেন ক্রিকেটাররা। সেই ঘাটতি পূরণেই বছরে তিন থেকে চারবার এমন ক্যাম্প আয়োজনের পরিকল্পনা নিয়েছে বিসিবি। ক্যাম্প শেষে এ বিষয়ে বিস্তারিত জানান দলের ট্রেইনার ইফতিখার ইসলাম ইফতি।

বিসিবির ট্রেইনার ইফতেখার ইসলাম ইফতি বলেন, ‘কিছু কিছু ক্রাইটেরিয়া আমরা ফুলফিল করার চেষ্টা করেছি। আ,মরা চেয়েছি ফ্যাট পার্সেন্টেজ যেন একজন প্লেয়ারের ২০ এর নিচে থাকে। আমাদের কিছু কিছু প্লেয়ারের ফ্যাট পার্সেন্টেজ ৩০ এর মতো হয়ে গিয়েছিলো। এ ক্যাম্পের পর আশা করছি ২৫ এর নিচে নেমে আসবে। আস্তে আস্তে আমরা ২০ এর নিচে নামানোর চেষ্টা করবো।’

আরও পড়ুন:

এই ক্যাম্পেই শান্ত-সোহানদের বিশেষ মাস্ক ব্যবহার করে অনুশীলন করতে দেখা যাচ্ছে। এর উপকারিতা সম্পর্কে ইফতি জানান, এই মাস্ক ব্যবহারে হার্টের সক্ষমতা বাড়ে এবং যারা ইনজুরির কারণে দৌড়াতে পারেন না, তারাও বিকল্পভাবে ফিটনেস ধরে রাখতে পারেন।

তিনি বলেন, ‘মূলত এটি হাই কোয়ালিটির মাস্ক। এ মাস্ক পড়লে আপনাদের কষ্ট করে ব্রিথ নিতে হবে। এতে হার্টের ক্যাপাসিটি বাড়বে।’

এদিকে সাকিব আল হাসান দেশের বাইরে থাকলেও নিজের ফিটনেস নিয়ে কাজ করছেন বলেও জানান এই ট্রেইনার।

তিনি আরও বলেন, ‘আমরা এখানে যে মনিটরিং করবো এর থেকে বেশি মনিটরিংয়ে সাকিব আছে। প্রতিনিয়তই ট্রেইনারের সঙ্গে অ্যাক্টিভিটি চলছে।’

খেলোয়াড়রা এখন খাদ্যাভ্যাস ও ফিটনেস নিয়ে আগের চেয়ে অনেক বেশি সচেতন বলেও জানান তিনি। এখন দেখার বিষয় আসন্ন সিরিজগুলোয় এই ক্যাম্পের কতটা সুফল পায় শান্ত-লিটনরা।

এফএস