টেস্ট চ্যাম্পিয়নশিপের পরের চক্রে পরিবর্তনের ভাবনা

আইসিসি
ক্রিকেট
এখন মাঠে
0

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরের চক্রে বড় পরিবর্তনের ভাবনা চলছে। ১২ দলের লিগ করার পরিকল্পনার পাশাপাশি এক টেস্টের সিরিজ অন্তর্ভুক্তির প্রস্তাব দিতে যাচ্ছে আইসিসির ওয়ার্কিং গ্রুপ।

নিউজিল্যান্ডের সাবেক ব্যাটার রজার টুওসের নেতৃত্বে এ প্রস্তাবে জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ডকে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।

আরও পড়ুন:

বর্তমানে তারা ডব্লিউটিসির বাইরে থাকায় বড় দলের বিপক্ষে সুযোগ সীমিত। এক টেস্টের সিরিজ চালু হলে ছোট দলগুলো বেশি ম্যাচ খেলতে পারবে, আর আয় বাড়ানোর সুযোগও পাবে আয়োজকরা। তবে প্রস্তাবটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড প্রধানরা।

এফএস