নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজ: দুই অধিনায়ক জানালেন প্রস্তুতির কথা

নিউজিল্যান্ড ও বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক
ক্রিকেট
এখন মাঠে
0

নিউজিল্যান্ড-বাংলাদেশ ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে আগামীকাল (শুক্রবার, ১৭ এপ্রিল)। টাইগার অধিনায়ক মিরাজ আস্থা রাখছেন পরীক্ষিত ক্রিকেটারদের ওপরই। আর নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম অনভিজ্ঞ দল নিয়েও চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। জানিয়েছেন তরুণ দল নিয়ে আসার কারণও।

পুরোনো পরিকল্পনাতে নতুন সিরিজ! স্কোয়াডের মতো চমক নেই ওয়ানডে অধিনায়ক মেহেদি মিরাজের সংবাদ সম্মেলনেও। টাইগার অধিনায়ক খেলতে চান দল হিসেবে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে সেই অভিব্যক্তি ব্যক্ত করলেন টাইগার অধিনায়ক।

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বলেন, ‘আমাদের যে টিম আছে আমরা ভালো ক্রিকেট খেলছি। আমরা ভালো রেজাল্ট করবো। অনেক টাফ সিচুয়েশন আসবে, আমাদের পার করতে হবে। আমরা যদি যার যার জায়গা থেকে ভালো পারফরমেন্স করি তাহলে আমার মনে হয় কাজটি সহজ হয়ে যাবে।’

বোলিং নিয়ে স্বস্তিতে থাকলেও বরাবরই বাংলাদেশের অস্বস্তির নাম ব্যাটিং। বিশেষ করে নড়বড়ে মিডল অর্ডারে এখনো আফিফদের ওপরই ভরসা রাখতে চান মিরাজ।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘আমরা একটি জায়গায় ওয়ারিড ছিলাম। ব্যাটার্সরা রান করতে পারছে না। তবে এখন সবাই খুব ভালো পজিশনে আছে। ভালো রান করছে। এটিও অনেক পজিটিভ দিক। আমরা চেষ্টা করছি যারা মিডল অর্ডারে প্লেয়ার তাদের সুযোগ দেয়ার চেষ্টা করছি।’

অন্যদিকে অনভিজ্ঞ দল নিয়ে টাইগার বিপক্ষে লড়াইকে চ্যালেঞ্জ মানলেও নিউজিল্যান্ড অধিনায়ক ব্যক্ত করলেন জয়ের প্রত্যাশা। একই সঙ্গে জাতীয় দলের পরিবর্তে কোনো কিউই ক্রিকেটাররা আইপিএল-পিএসএল খেলছেন সেই ব্যাখ্যাও দিয়েছেন অধিনায়ক টম লাথাম।

তিনি বলেন, আমরা এখানে সিরিজ জেতার জন্য এসেছি। ম্যাচ বাই ম্যাচ জিততে

চাই। যদিও বাংলাদেশের কন্ডিশন বরাবর চ্যালেঞ্জিং তবে আমরা প্রস্তুত। আইপিএল-পিএসএল খেলার সুযোগের পাশাপাশি নিউজিল্যান্ড ক্রিকেটের পাইপলাইনের গভীরতা বাড়ানোর সুযোগও পাচ্ছে। সেকারণেই আমরা চ্যালেঞ্জটা নিয়েছি।

পাকিস্তান সিরিজের মতো কিউই-টাইগার ওয়ানডে সিরিজও হবে ট্রু উইকেটে। মিরপুরের উইকেট দেখে অন্তত সেটাই প্রত্যাশা করছেন দুই দলের অধিনায়ক। ফলাফল জন্য চোখ রাখতে হবে মাঠের লড়াইয়ে।

এফএস