সব ক্যাপ্টেনকে ‘ক্যাপ্টেন্স কার্ড’ দিলো বিসিবি

‘ক্যাপ্টেন্স কার্ড’ দিলো বিসিবি
ক্রিকেট
এখন মাঠে
0

জাতীয় ক্রিকেট দলের সব অধিনায়ককে ক্যাপ্টেন্স কার্ড তুলে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।

আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অধিনায়কদের কাছে কার্ড হস্তান্তর করেন তামিম ইকবাল।

ক্যাপ্টেন্স কার্ডের আওতায় অন্তত দু’টি সুবিধা পেতে যাচ্ছেন টাইগার অধিনায়করা। প্রথমত আইসিসি-এসিসিসহ বাংলাদেশের যেকোনো খেলা টিকেট ছাড়া দেখা দেখতে পারবেন।

আরও পড়ুন:

দ্বিতীয়ত, জাতীয় দলের খেলোয়াড়দের মতো অবসরপ্রাপ্ত অধিনায়করা হেলথ ইনস্যুরেন্সের সব সুযোগ সুবিধা পাবেন বিসিবি থেকে।

পুরুষ দলের পাশাপাশি নারী দলের অধিনায়কদেরও ক্যাপ্টেন্স কার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ, নাঈমুর রহমান দূর্জয়, সাকিব আল হাসান, মাশরাফি বিন মোর্তুজা, খালেদ মাসুদ পাইলট উপস্থিত না থাকলেও তারাও এই সুবিধা পাবেন।

এসএস