ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল ব্রাজিল। তবে প্রতি-আক্রমণ থেকে রিতসু দোয়ানের পাসে গোল করে জাপানকে এগিয়ে নেন তাকেফুসা কুবো। এর চার মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন কেইতো নাকামুরা। তবে প্রথমার্ধেই ব্রাজিলের হয়ে একটি গোল শোধ করেন ভিনিসিয়াস জুনিয়র।
বিরতির পরও মাঠে নিজেদের আধিপত্য ধরে রাখে সেলেসাওরা। ম্যাচের ৭৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে সমতায় ফেরান ভিনিসিয়াস। তবে একেবারে শেষ মুহূর্তে সাকামোতোর গোলে ব্রাজিলের স্বপ্নভঙ্গ হয়, রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে জাপান।





