লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে হায়দ্রাবাদকে ব্যাটিংয়ে পাঠান পেশোয়ার অধিনায়ক বাবর আজম। ইনিংসের দ্বিতীয় ওভারেই মাজ সাদাকাতের উইকেট হারায় দলটি।
প্রাথমিক বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন অধিনায়ক মার্নাস ল্যাবুশেইন ও সাইম আইয়ুব। দু’জনের ৩৫ রানের জুটি ভাঙেন অ্যারন হার্ডি। এরপর পেশোয়ারের পেসারদের আঘাতে ভেঙে পড়ে হায়দ্রাবাদের ব্যাটিং লাইনআপ।
আরও পড়ুন:
একপ্রান্ত আগলে সাইম ফিফটি হাঁকালেও অন্যদের ব্যর্থতায় মাত্র ১২৯ রানে গুটিয়ে যায় কিংসমেন। হার্ডি শিকার করেন ৪ উইকেট। গ্লেন ম্যাক্সওয়েলকে প্রথম বলেই সাজঘরে পাঠানোসহ ২২ রানে ২ উইকেট শিকার করেন টাইগার পেসার নাহিদ রানা।
১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৪০ রানে ৪ উইকেট হারায় পেশোয়ার। তবে আবদুল সামাদের সঙ্গে অ্যারন হার্ডির ৮৫ রানের জুটিতে জয় নিশ্চিত হয় নাহিদ রানার দলের।
৪৮ রান করে সামাদ বিদায় নিলেও, ৫৬ রান করে দলকে চ্যাম্পিয়ন করে মাঠ ছাড়েন অজি অলরাউন্ডার অ্যারন হার্ডি। এ নিয়ে ২০১৭ সালের পর আবারও পিএসএল ট্রফি জিতলো পেশোয়ার জালমি।




