আজ (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) সকাল ১০টায় রাঙামাটি সদর জেনারেল হাসপাতালের নতুন ভবনে এ মেডিকেল ক্যাম্পেইন শুরু হয়।
জেলার বিভিন্ন এলাকা থেকে আসা পাহাড়ি-বাঙালি নারী, পুরুষ ও শিশুরা এতে চিকিৎসাসেবা নেন। বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
মেডিকেল ক্যাম্পটি পরিদর্শন করেন রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল একরামুল রাহাত। এসময় তিনি চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। পরে ক্যাম্পে নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করে চিকিৎসাসেবার সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
আরও পড়ুন:
জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল একরামুল রাহাত বলেন, ‘এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আরও বড় পরিসরে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনার মাধ্যমে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেয়া হবে।’
পার্বত্য অঞ্চলের দুর্গম ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতা এবং চিকিৎসাসেবার সীমিত সুযোগের কারণে প্রান্তিক জনগোষ্ঠীর একটি অংশ নিয়মিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন।
এসব মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিভিন্ন সময়ে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ বিতরণ ও স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।





