টাইগাদের পেস আক্রমণে নতুন ভরসা; ৫ উইকেটে ইতিহাস নাহিদ রানার

জয়ের পর উচ্ছ্বসিত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারা
ক্রিকেট
এখন মাঠে
0

উচ্চতা, গতি, লাইন-লেন্থ আর গেম সেন্সে পেস বোলিংয়ে বাংলাদেশ ক্রিকেটে ভরসার নাম উঠেছেন নাহিদ রানা। বিপরীতে প্রতিপক্ষের জন্য নাহিদ রানা এখন অস্বস্তির নাম। আরও একবার নাহিদ রানার আগুনে বোলিংয়ের সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। পাকিস্তানের বিপক্ষে টানা তিন টেস্ট জয়ের কীর্তি গড়ার পথে মাত্র ১১ টেস্টের ক্যারিয়ারে দ্বিতীয়বার শিকার করেছেন পাঁচ উইকেট।

ম্যাজিক্যাল নাহিদ রানা! গতি, লেন্থ আর বাউন্সারের টেস্টের চতুর্থ ইনিংসে প্রতিপক্ষ ব্যাটারদের কাছে নাহিদ রানা যেন গোলক ধাঁধাঁ। প্রথম ইনিংসে সাদামাটা বোলিংয়ের পর নিজের সেরা পারফরম্যান্সটা নাহিদ তুলে রেখেছিলেন শেষদিনের জন্যই।

শুরুতে তাসকিন-মিরাজদের সঙ্গ দিয়ে প্রতিপক্ষ অধিনায়ক শান মাসুদকে গতিতে পরাস্ত করে নিয়েছেন নিজের প্রথম উইকেট। এরপর বেশ কিছুক্ষণ দৃশ্যপটের বাইরে ছিলেন নাহিদ। আসলে অধিনায়ক শান্ত শেষের শুরু করার জন্যই যেন চাঁপাই এক্সপ্রেসকে আক্রমণ থেকে সরিয়ে রেখেছিলেন।

পাক ব্যাটার শাকিল-রিজওয়ানের জমে ওঠা জুটি একটু হলেও ভয় ধরিয়েছিলো টাইগার শিবিরে। এরপরেই বোলিং আক্রমণে আবারও নাহিদ রানা আবির্ভাব। কিন্তু চা বিরতির পর নিজের টানা তিন ওভারে তিন উইকেট নিয়ে পাকিস্তানের মিডল অর্ডার ভেঙে দেন চাপাই এক্সপ্রেস। প্রতিপক্ষের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে ইনসুইংয়ে আউট করা বলটাকে নির্দ্বিধায় বলা যায় দিনের সেরা বল।

আরও পড়ুন:

অবশ্য সেখানেই ক্ষান্ত হননি নাহিদ। প্রতিপক্ষের লোয়ার অর্ডার ব্যাটারদের কাছে টাইগার বোলারদের অসহায় আত্মসমর্পণের গল্প অনেক। জয়ের সুবাস পেতে পেতেও একাধিক বার লোয়ার অর্ডারের কারণে টাইগার ফ্যানদের সঙ্গী হয়েছে হতাশা। ব্যতিক্রম নাহিদ রানা যেন টাইগার ফ্যানদের সেই হতাশা দূর করার দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়েছেন। নোমান আলী আর শাহিন শাহ আফ্রিদিকে দ্রুত ফিরিয়ে সতীর্থ আর ফ্যানদের অপেক্ষা বাড়তে দেননি নাহিদ। সেই সঙ্গে ১১ টেস্টের ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট নিয়ে সমৃদ্ধ করার পথে টাইগার পেস বোলার হিসেবে চতুর্থ ইনিংসে পাঁচ শিকারের কীর্তি গড়েছেন নাহিদ রানা।

সাদা পোশাকে অভিষেক হলেও শুধু সাদা পোশাকেই নয় রঙিন পোশাকে আরও রঙিন আরও দুর্দান্ত নাহিদ রানা। ১১ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারেও দু’বার পাঁচ উইকেট শিকার করেছেন নাহিদ। সবশেষ নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কিউইদের গুড়িয়ে দেয়ার স্মৃতি এখনো জীবন্ত। টি-টোয়েন্টিতে জাতীয় দলের জার্সিতে মাত্র এক ম্যাচ খেললেও সবশেষ পিএসএলে নাহিদের কিপটে বোলিংয়ের আর উইকেট শিকারের সক্ষমতার সাক্ষী হয়েছে ক্রিকেট বিশ্ব। তিন ফরম্যাটে নিজের দক্ষতার ছাপ রেখে শুধু জাতীয় দলেই নয়, বাংলাদেশের গন্ডি পেরিয়ে ক্রিকেট বিশ্বেও নাহিদ হয়ে উঠছেন স্পেশাল।

এসএস