ক্রিকেট বোর্ডের ফিন্যান্স কমিটির সাবেক চেয়ারম্যান জানান, আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ, আসিফ আকবর এবং খালেদ মাসুদ পাইলটসহ মোট ১২ জন সাবেক পরিচালক এ রিট করেন। সবশেষ এই রিট নিয়ে শুনানির অপেক্ষায় আছেন সাবেক পরিচালকরা।
আরও পড়ুন:
এর আগে, অ্যাডহক কমিটি গঠনের ঘোষণাকে বেআইনি ঘোষণা চেয়ে রিট আবেদন করা হয়। তবে সেই আবেদন খারিজ করে দেন হাইকোর্ট।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ নিজস্ব আইন অনুযায়ী, বিসিবির নির্বাচিত পরিচালক প্যানেল ভেঙে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠনের ঘোষণা দেয়। আগামী জুন মাসেই অ্যাডহক কমিটির অধীনে বিসিবিতে নতুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।





