অ্যাডহক-কমিটি
কাবাডি ফেডারেশনের অর্থ লোপাটের অভিযোগ, তদন্তে অ্যাডহক কমিটি

কাবাডি ফেডারেশনের অর্থ লোপাটের অভিযোগ, তদন্তে অ্যাডহক কমিটি

প্রায় ৯ কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে কাবাডি ফেডারেশনে। তবে কোথা থেকে এই টাকা এসেছে, তার উত্তর নেই ফেডারেশনের কাছে। অভিযোগের তীর সাবেক সাধারণ সম্পাদক নাওয়াজ সোহাগের দিকে। ফেডারেশন বলছে, কেবল স্বচ্ছতা নিশ্চিত করতেই তদন্তে নেমেছে বর্তমান অ্যাডহক কমিটি। আর অভিযুক্ত নাওয়াজ সোহাগের ভাষ্য, নিরপেক্ষ তদন্ত হলে যেকোনো প্রশ্নের উত্তর দিতে রাজি তিনি।

অ্যাডহক কমিটি গঠনের ৩ সপ্তাহ পেরোলেও স্থবির সুইমিং ফেডারেশন

অ্যাডহক কমিটি গঠনের ৩ সপ্তাহ পেরোলেও স্থবির সুইমিং ফেডারেশন

জাতীয় ক্রীড়া পরিষদের দেয়া নতুন অ্যাডহক কমিটির বয়স প্রায় এক মাস। অথচ এখনও দায়িত্বই বুঝে পায়নি বাংলাদেশ সুইমিং ফেডারেশন নতুন কমিটি। এর জন্য অবশ্য বিদায়ী কমিটির কর্মকর্তাদের বিদেশ সফরকে দায়ী করছেন বর্তমানরা। পুরনো কমিটির ভাষ্য, পরিস্থিতির শিকার তারা। আর যারা এই কমিটি নির্বাচন করেছে সেই জাতীয় ক্রীড়া পরিষদের ধারণাই নেই জটিলতার বিষয়ে।

ক্রীড়াঙ্গনে অ্যাডহক কমিটির দাপট, নির্বাচিত নেতৃত্বের অপেক্ষায় ৫০ ফেডারেশন

ক্রীড়াঙ্গনে অ্যাডহক কমিটির দাপট, নির্বাচিত নেতৃত্বের অপেক্ষায় ৫০ ফেডারেশন

জুলাই গণঅভ্যুত্থানের ২ বছরেও পূর্ণাঙ্গ নেতৃত্ব পায়নি দেশের প্রায় ৫০টি ফেডারেশন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ফুটবল ফেডারেশন এবং অলিম্পিক অ্যাসোসিয়েশন ছাড়া সবই কার্যক্রম পরিচালনা করছে অ্যাড-হক কমিটির মাধ্যমে। ফেডারেশনের বর্তমান দায়িত্বপ্রাপ্তরা অবশ্য এমন পরিস্থিতির জন্য দায় দিচ্ছেন বিগত দিনের সংস্কৃতির জন্য।

বিসিবির সংকট এবার আইসিসির টেবিলে, জটিল হচ্ছে পরিস্থিতি

বিসিবির সংকট এবার আইসিসির টেবিলে, জটিল হচ্ছে পরিস্থিতি

ক্রমশ আরও জটিল হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিস্থিতি। আমিনুল ইসলাম বুলবুল এবং অ্যাডহক কমিটির মধ্যে দ্বৈরথ এখন গিয়েছে আইসিসির টেবিল পর্যন্ত। বাংলাদেশে সফররত দুই আইসিসি প্রতিনিধিকে নিয়েও রাজনীতি চলছে ক্রিকেট পাড়ায়।

বিসিবির নির্বাচনে হস্তক্ষেপ করবেন না হাইকোর্ট

বিসিবির নির্বাচনে হস্তক্ষেপ করবেন না হাইকোর্ট

আগামী ৭ জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন স্থগিত চেয়ে রিট আবেদন শোনেননি হাইকোর্ট। আদালত বলেছেন, আমরা বিসিবি নির্বাচনে হস্তক্ষেপ করবো না।

বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে সাবেক পরিচালকদের হাইকোর্টে রিট

বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে সাবেক পরিচালকদের হাইকোর্টে রিট

তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন বিসিবির সাবেক পরিচালকরা। এখন টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক পরিচালক এম নাজমুল ইসলাম।

কাউন্টির আদলে নতুন রূপে সাজবে দেশের ক্রিকেট; বিসিবি সভাপতির একাধিক পরিকল্পনা

কাউন্টির আদলে নতুন রূপে সাজবে দেশের ক্রিকেট; বিসিবি সভাপতির একাধিক পরিকল্পনা

নতুন ক্রিকেটার তুলে আনতে দেশের প্রথম শ্রেণির ক্রিকেটকে কাউন্টি ফরম্যাটের আদলে ঢেলে সাজাতে চান তামিম ইকবাল। দর্শকদের কথা মাথায় রেখে মিরপুরে হোম অব ক্রিকেটের পূর্ব গ্যালারিতে বসাতে চান ক্যানোপি। এছাড়া বিদ্যুৎ সমস্যার সমাধানেও পরীক্ষামূলক কার্যক্রম শুরু করতে চান তিনি। গতকাল (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এসব পরিকল্পনা তুলে ধরেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রেসিডেন্ট।

বিসিবির অ্যাডহক কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

বিসিবির অ্যাডহক কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে বিসিবির অ্যাডহক কমিটি অবৈধ ঘোষণার নির্দেশনা চাওয়া হয়। আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গোলাম কিবরিয়াসহ সাত আইনজীবী এ রিট দায়ের করেন।

আগের ক্রিকেট বোর্ড অবৈধ হলে এ বোর্ড তাহলে কী—প্রশ্ন সাবেক ক্রিকেটারের

আগের ক্রিকেট বোর্ড অবৈধ হলে এ বোর্ড তাহলে কী—প্রশ্ন সাবেক ক্রিকেটারের

ক্রিকেট বোর্ডের দায়িত্ব পাওয়া অ্যাডহক কমিটির সদস্যরা নির্বাচনে অংশ নিলে সেটা পরিষ্কার ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’ বলে মন্তব্য করেছেন ইসতিয়াক আহমেদ। এখন টিভিকে সাক্ষাৎকারে সাবেক এ ক্রিকেটার জানিয়েছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনই হবে এ কমিটির মূল চ্যালেঞ্জ। সফলতা পেতে তামিমের পাশাপাশি কমিটির বাকিদেরও স্বচ্ছতা বজায় রাখার ওপর জোর দিয়েছেন তিনি। তাছাড়া এভাবে আগের বোর্ডকে সরিয়ে নতুন বোর্ড গঠনের সমালোচনাও করে তিনি প্রশ্ন রাখেন, ‘আগের বোর্ড অবৈধ হলে এ বোর্ড তাহলে কী?’

আগের বোর্ড অবৈধ,  এনএসসির সিদ্ধান্ত সঠিক— দাবি রফিকুল ইসলাম বাবুর

আগের বোর্ড অবৈধ, এনএসসির সিদ্ধান্ত সঠিক— দাবি রফিকুল ইসলাম বাবুর

বিসিবির ভেঙে দেয়া বোর্ডকে অবৈধ দাবি করে এনএসসির সিদ্ধান্তকে সঠিক বলে দাবি করেছেন নবগঠিত অ্যাডহক কমিটির সদস্য রফিকুল ইসলাম বাবু। এখন টিভিকে দেয়া সাক্ষাতকারে নতুন এই কমিটি শিগগিরই দেশের ক্রিকেটে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি। নতুন সদস্যদের নিয়ে কিছুটা সমালোচনা চললেও দোষের কিছু দেখছেন না এই ক্রীড়া সংগঠক।

এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র বিতরণ শুরু ১০ ডিসেম্বর

এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র বিতরণ শুরু ১০ ডিসেম্বর

চলতি বছরের এইচএসসি পরীক্ষার ঢাকা বোর্ডের মূল নম্বরপত্র বিতরণ শুরু আগামী ১০ ডিসেম্বর। যা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।