ক্রিকেটে একগুচ্ছ নতুন নিয়ম আনলো আইসিসি

আইসিসির কার্যালয়
ক্রিকেট
এখন মাঠে
0

ক্রিকেটে এলো একগুচ্ছ নতুন নিয়ম। টেস্ট ক্রিকেটে আলোর স্বল্পতায় খেলা বন্ধের সমস্যা কমাতে এখন থেকে প্রয়োজন হলে লাল বলের পরিবর্তে গোলাপি বল ব্যবহার করা যাবে। তবে ম্যাচ শুরুর আগেই এ বিষয়ে দুই দলের সম্মতি থাকতে হবে।

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ড্রিংকস বিরতির সময় মাঠে প্রবেশ করে খেলোয়াড়দের সরাসরি পরামর্শ দিতে পারবেন প্রধান কোচ বা দলের মনোনীত স্টাফরা—আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো চালু হচ্ছে এমন সুযোগ।

আরও পড়ুন:

এছাড়া টি-টোয়েন্টি ম্যাচে দুই ইনিংসের মাঝের বিরতি নির্ধারণ করা হয়েছে ১৫ মিনিট। ওয়াইড বলের সিদ্ধান্ত আরও নির্ভুল করতে গাইডলাইন স্থায়ী করা হয়েছে।

আর সন্দেহজনক বোলিং অ্যাকশন পর্যবেক্ষণে আম্পায়ারদের সহায়তা করবে হক-আই প্রযুক্তির তথ্য। ক্রিকেটকে আরও আধুনিক ও গতিশীল করতেই এসব নতুন নিয়ম অনুমোদন দিয়েছে আইসিসি।

এসএইচ