উইমেনস টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দাপুটে জয় তুলে নিয়ে আবারও ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া।
এর আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ তোলে ৭ উইকেটে ১২৫ রান। জবাবে মাত্র ১৩ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া। বেথ মুনি ৩৬ বলে অপরাজিত ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেন। আর বল হাতে ২ উইকেট ও ব্যাট হাতে অপরাজিত ৩৫ রান করে ম্যাচসেরা হন অ্যাশলি গার্ডনার।
টুর্নামেন্টে টানা ছয় ম্যাচ জিতে ফাইনালে ওঠা অস্ট্রেলিয়া এবার শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ইংল্যান্ড অথবা দক্ষিণ আফ্রিকার।





