‘আগামী নির্বাচনে আ.লীগকে বিরোধীদল করে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে বিএনপি’

এটিএম আজহারুল ইসলাম
রাজনীতি
0

বিএনপি আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে বাদ দিয়ে আওয়ামী লীগকে (কার্যক্রম নিষিদ্ধ) বিরোধীদল করে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। তিনি বলেন, ‘আওয়ামী লীগ কোনো দলের নাম নয়, এটি একটি সন্ত্রাসী সংগঠন।’

আজ (শনিবার, ২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর কাঁটাবন মসজিদে ২০০৬ সালের ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে আয়োজিত এক দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এটিএম আজহারুল ইসলাম বলেন, ‘জামায়াতের নেতৃত্বকে হত্যা করার উদ্দেশ্যে সেদিন সারা বাংলাদেশ থেকে আওয়ামী সন্ত্রাসীদের ঢাকায় আনা হয়েছিলো।’

এসময় জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ অভিযোগ করেন, হত্যাকাণ্ডের ২০ বছর পার হলেও এখনো শেখ হাসিনাসহ সব আসামিদের কোনো বিচার করা হয়নি।

এছাড়া বিএনপি ২৮ অক্টোবর হত্যাকাণ্ডের বিচারে আগ্রহী নয় বলেও মন্তব্য করেন তিনি।

এসএইচ