নারী বিশ্বকাপের শিরোপা নির্ধারণী লড়াইয়ে আজ মুখোমুখি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড দলের অধিনায়ক
ক্রিকেট
এখন মাঠে
0

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি ক্রিকেটের দুই চির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ম্যাচ শুরু হবে আজ (রোববার, ৫ জুলাই) বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

ঐতিহাসিক লর্ডসের মাঠে বসছে এই মহারণ। একদিকে রেকর্ড সপ্তম শিরোপার লক্ষ্যে দুর্দান্ত ছন্দে থাকা অস্ট্রেলিয়া। অন্যদিকে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে স্বাগতিক দর্শকদের সামনে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে বিভোর ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার ভরসা বেথ মুনি, এলিশা পেরি অ্যাশলি গার্ডনার ও ফোবি লিচফিল্ড।

আর ইংলিশদের আশা ন্যাট সিভার-ব্রান্ট, ড্যানি ওয়ায়াট-হজ ,সোফি একলেস্টন ও হিদার নাইট। দুই দলই এবারের টুর্নামেন্টে অপরাজিত। ফাইনালে তাই জমজমাট লড়াইয়ের প্রত্যাশা সবার। অভিজ্ঞতা ও ইতিহাস অজিদের পক্ষেই তবে ঘরের মাঠে ইংলিশরা পাবে বাড়তি সমর্থন।

ইএ