দুই বছর পর আবারও শুরু হচ্ছে এলপিএল

শুরু হচ্ছে এলপিএলের ষষ্ঠ আসর
ক্রিকেট
এখন মাঠে
0

দুই বছরের বিরতির পর আবারও মাঠে গড়াচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগ। ১৭ জুলাই শুরু হচ্ছে এলপিএলের ষষ্ঠ আসর। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন জাফনা কিংস মুখোমুখি হবে গল গ্যালান্টসের।

পাঁচ দলের এই টুর্নামেন্টে লিগ পর্বে হবে ২০টি ম্যাচ। প্লে-অফ শুরু ৫ আগস্ট, আর ফাইনাল ৮ আগস্ট। এবারের আসরে থাকছেন একঝাঁক আন্তর্জাতিক তারকা। ক্যান্ডি রয়্যালসে খেলবেন ভারতের বিজয় শঙ্কর ও পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি। কলম্বো ক্যাপসে আছেন জেমস নিশাম ও মুজিব উর রহমান।

গল গ্যালান্টসে বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ, আর চ্যাম্পিয়ন জাফনা কিংসে দেখা যাবে সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে। দুই বছরের অপেক্ষা শেষে দেশি-বিদেশি তারকাদের লড়াইয়ে জমে উঠতে যাচ্ছে শ্রীলঙ্কার জনপ্রিয় এই টি-টোয়েন্টি আসর।

ইএ