অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াডে নতুন মুখ মুশফিক

সিলেট টেস্টে বাংলাদেশ দল
ক্রিকেট
এখন মাঠে
0

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন বেশ কয়েকজন ক্রিকেটার। প্রথমবারের মতো ডাক পেয়েছেন মুশফিক হাসান। আজ (রোববার, ২৬ জুলাই) বিকেলে এ ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়।

আগামী ১৩ আগস্ট ডারউইনে প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে ৬ থেকে ৮ আগস্ট ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন ক্রিকেটাররা। যথারীতি দলের নেতৃত্বে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন সৌম্য সরকার, জাকের আলী অনিক ও তাসকিন আহমেদ। দলে চমক হিসেবে রয়েছেন পেসার মুশফিক হাসান।

বাংলাদেশ দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, শাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, আমিত হাসান, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও মুসফিক হাসান।

জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন তাওহীদ হৃদয়, লিটন দাস, নাঈম হাসান ও রবিউল হক। আগামী ৩১ জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল।

জেআর