ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন আজিঙ্কা রাহানে

আজিঙ্কা রাহানে
ক্রিকেট
এখন মাঠে
0

সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় তারকা আজিঙ্কা রাহানে। আজ (বৃহস্পতিবার, ৩০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাট-প্যাড তুলে রাখার ঘোষণা দেন তিনি।

এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি সব সময়ই ব্যাটিংয়ে টাইমিংকে গুরুত্ব দিয়েছি। আজ আমার মনে হচ্ছে সবধরনের ক্রিকেট ছাড়ার এটিই সঠিক সময়। আমি এই খেলাটাকে নিজের সর্বস্ব দিয়েছি।’

ভারতের হয়ে ২০২৩ সালের জুলাইয়ে সবশেষ টেস্ট খেলেন রাহানে। ২০১১ সালে অভিষেকের পর থেকে ১২ বছরের ক্যারিয়ারে ৮৫টি টেস্ট, ৯০ ওয়ানডে এবং ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন তিনি।

টেস্টে প্রায় ৩৯ গড়ে তার সংগ্রহ ৫০৭৭ রান। তবে রাহানের ক্যারিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য দিক, দেশের চেয়ে বিদেশের মাটিতে সেরা সাফল্য পেয়েছেন তিনি।

টেস্ট ক্যারিয়ারের ১২ সেঞ্চুরির ৮টি-ই আসে বিদেশের মাটিতে। এছাড়া ভারতকে ৬টি টেস্টে নেতৃত্ব দিয়ে কখনোই হারে

জেআর