অস্ট্রেলিয়ার উদ্দেশে ১৪ আগস্ট দেশ ছাড়বে এইচপি দল

বাংলাদেশ এইচপি দল
ক্রিকেট
এখন মাঠে
0

টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১৪ আগস্ট দেশ ছেড়ে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ এইচপি দল। জাতীয় দলের চলতি টেস্টের ভেন্যু ডারউইনে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই যাচ্ছে এইচপি দল— এমনটাই জানিয়েছেন শামীম হোসেন পাটওয়ারী।

আজ (বৃহস্পতিবার, ১৩ আগস্ট) মিরপুর শের-ই-বাংলায় একাডেমি ভবনের সামনে অনুষ্ঠিত হয় দলটির অফিশিয়াল ফটোসেশন।

সেসময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে শামীম জানান, ডারউইনে আগেই খেলার অভিজ্ঞতা থাকায় সেখানের আবহাওয়া ও উইকেট নিয়ে বেশ ভালোই জানেন তিনি।

আরও পড়ুন:

জাতীয় দল থেকে আপাতত বাইরে থাকা এই ফিনিশার চান এই সিরিজে ভালো করে আবারও নির্বাচকদের সুনজরে আসতে।

মেন্টর হিসেবে থাকা মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বসিত তিনি। ধারাবাহিক পারফর্ম করে অস্ট্রেলিয়ার মাটিতে ভালো ফলাফল আনতে চান এই টাইগার ব্যাটার।

এসএস