ম্যাকাইয়ে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপে ‘নড়বড়ে’ টাইগারদের অবস্থান

তাইজুলের উইকেট নেয়ার পর স্টার্কের উদযাপনের মুহূর্ত
ক্রিকেট
এখন মাঠে
0

সিরিজের দ্বিতীয় টেস্টে হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় রকমের ধাক্কা খেয়েছে বাংলাদেশ। টেবিলের চারে থাকলেও পয়েন্ট শতাংশ কমে আসায় কিছুটা হুমকিতে টাইগারদের অবস্থান। চলমান কলম্বো টেস্টে ভারত জয় পেলে তারাই দখল নেবে টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ স্থান।

অস্ট্রেলিয়া সিরিজের শেষটা মনমতো হয়নি বাংলাদেশের। প্রথমবারের মতো টেস্ট ইতিহাসে দুই ইনিংসেই শতরানের নিচে অলআউট হয়েছে টাইগাররা। ম্যাচটা হারতে হয়েছে ইনিংস ও ৫১ রানের ব্যবধানে। আর তাতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও বড় রকমের ধাক্কা খেতে হয়েছে নাজমুল হোসেন শান্তর দলকে। পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানটাও এখন নড়বড়ে।

চলমান চক্রে ৬ষ্ঠ ম্যাচে এসে নিজেদের ২য় হার হজম করেছে বাংলাদেশ। সাথে আছে ৩ জয় আর ১ ড্র। ৫৫ দশমিক ৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে চারে আছে লাল-সবুজের দল। তবে সেই জায়গাটা কতদিন অক্ষত থাকছে, সেটাই প্রশ্ন।

আরও পড়ুন:

রোববার থেকে শুরু হওয়া কলম্বো টেস্টে ভারত জয় পেলেই ৫-এ নেমে যেতে পারে বাংলাদেশ। ১০ ম্যাচ থেকে ভারতের বর্তমান পয়েন্ট শতাংশ ৫৩ দশমিক ৩৩। ৫ জয়ের বিপরীতে তাদের হার ৪ ম্যাচে, আর ড্র ১টি।

বাংলাদেশের সামনে পরের টেস্ট সিরিজটাও অবশ্য সহজ হচ্ছে না। নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদেরই মাঠে খেলতে যাবে নাজমুল হোসেন শান্তর দল। ২০২৪ সালে ঢাকা ও চট্টগ্রামে প্রোটিয়াদের কাছে নাস্তানাবুদ হয়েছিলো বাংলাদেশ। এবার সামনে অ্যাওয়ে সিরিজের চ্যালেঞ্জ।

অবশ্য ম্যাকাই টেস্ট হারলেও টেস্টের শিরোপা লড়াই থেকে একেবারেই ছিটকে যাচ্ছে না ফিল সিমন্স শিষ্যরা। সেজন্য অবশ্য বাকি ৬ টেস্ট থেকে অন্তত ৪ জয় দরকার হবে বাংলাদেশের।

এসএইচ