চোটে এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তৃষ্ণা

নারী ক্রিকেট দলের সদস্যরা
ক্রিকেট
এখন মাঠে
1

এশিয়া কাপ ও ২০তম এশিয়ান গেমসের দল থেকে ছিটকে গেলেন বাংলাদেশ নারী দলের বাঁহাতি পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা। উরুর চোটে শেষ মুহূর্তে স্বপ্নভঙ্গ হয়েছে এই পেসারের।

আজ (বুধবার, ২৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমআরআই পরীক্ষায় তৃষ্ণার ডান উরুতে গ্রেড-টু টিয়ার ধরা পড়েছে।

সুস্থ হতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছে বিসিবি। ২৩ বছর বয়সী তৃষ্ণা ছিলেন এশিয়া কাপ ও এশিয়ান গেমসের ঘোষিত দলের গুরুত্বপূর্ণ সদস্য।

আজ দলের সঙ্গে আরব আমিরাতে যাওয়ার কথা থাকলেও চোটের কারণে দুটি টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন তিনি। তৃষ্ণার বদলি হিসেবে জাতীয় দলে প্রথমবার ডাক পেয়েছেন ১৭ বছর বয়সী ডানহাতি পেসার ফারজানা ইয়াসমিন। এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হলেও এবারই প্রথম জাতীয় দলের স্কোয়াডে জায়গা করে নিলেন এই পেসার।

এফএস