বাংলাদেশ ‘এ’ দলের চার দিনের ম্যাচে রিশাদ ও সাইফ উদ্দিন

রিশাদ হোসেন ও সাইফ উদ্দিন
ক্রিকেট
এখন মাঠে
0

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ‘এ’ দলের লাল বলের ক্রিকেটে নতুন সুযোগ রিশাদ হোসেন ও মোহাম্মদ সাইফ উদ্দিনের সামনে। দ্বিতীয় চার দিনের ম্যাচের দলে জায়গা পেয়েছেন এই দুই সাদা বলের ক্রিকেটার।

দীর্ঘ সংস্করণে নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ মিলেছে অনেকটা হুট করেই। ভিসা জটিলতা ও চোটের কারণে একাধিক ক্রিকেটার ছিটকে যাওয়ায় বাধ্য হয়েই সাদা বলের খেলোয়াড়দের লাল বলে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচকরা। রিশাদ সবশেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন গত নভেম্বরে। আর সাইফ উদ্দিনের ক্ষেত্রে ব্যবধান আরও দীর্ঘ।

২০২২ সালের ডিসেম্বরে খেলেছেন সবশেষ প্রথম শ্রেণির ম্যাচ। রিশাদ-সাইফ ছাড়াও দলে আছেন নুরুল হাসান সোহান, তাওহিদ হৃদয়, জাকের আলি ও মুশফিক হাসান। অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন সম্প্রতি টেস্ট অভিষেক হওয়া তাওহিদ হৃদয়।

ইএ