২৮তম জাতীয় ক্রিকেট লিগের সূচি প্রকাশ, শুরু ৩ অক্টোবর

জাতীয় ক্রিকেট লিগের ট্রফি
ক্রিকেট
এখন মাঠে
0

২৮তম জাতীয় ক্রিকেট লিগের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ৩ অক্টোবর শুরু হবে প্রথম শ্রেণির এ ক্রিকেট টুর্নামেন্ট।

এবারের জাতীয় লিগে যথারীতি অংশ নিচ্ছে ৮ দল। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর প্রত্যেকে একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে।

জাতীয় লিগের এবারের আসরের ম্যাচগুলো আটটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

এগুলো হচ্ছে— মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট আউটার স্টেডিয়াম, খুলনা বিভাগীয় স্টেডিয়াম, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান চৌধুরী স্টেডিয়াম চট্টগ্রাম, কক্সবাজার অ্যাকাডেমি।

এছাড়াও রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম ও বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। মোট ৭ রাউন্ডের ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল চ্যাম্পিয়ন হবে।

জেআর