গতকাল (শুক্রবার, ৬ নভেম্বর) রাত পৌনে ১১টায় সিদ্ধিরগঞ্জের শান্তিনগর ক্যানেলপাড় এলাকায় সোহেলের মুদি দোকানের সামনে কাঠের পুলের পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তাররা হলেন— জসিম উদ্দিন ওরফে শীষনাগ জসিম (৪৫), মো. লিটন ওরফে পাইলট লিটন (৪৫) ও মো. শফিকুর রহমান ওরফে রনি (৩৫)। তাদের সহযোগী বিল্লাল ড্রাইভার (৩৫) পালিয়ে যায়।
গ্রেপ্তার জসিমের কাছ থেকে একটি কালো রঙের বিদেশি পিস্তল ও একটি মোবাইলফোন এবং লিটনের কাছ থেকে একটি মোবাইলফোন উদ্ধার করা হয়।
আরও পড়ুন:
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী জানান, উদ্ধার করা মোবাইলফোনের হোয়াটসঅ্যাপ ও গ্যালারিতে অবৈধ অস্ত্রের ছবি এবং কেনাবেচা সংক্রান্ত বার্তা পাওয়া গেছে।
এছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন এলাকায় কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজন ও পলাতক একজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। পরে বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।





